বিএনপি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে নিয়ে নির্বাচন করবে : চৌদ্দগ্রামে ডা: গোলাম কাদের চৌধুরী

হাবিবুর রহমান মুন্না,জেলা প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা.গোলাম কাদের চৌধুরী নোবেল বলেন, বিএনপি জনগণকে নিয়ে নির্বাচন করবে। আমরা সুষ্ঠ নির্বাচনের জন্য ১৭ বছর কষ্ট করেছি। মাঠে ছিলাম, কারাবরণ করেছি এবং গুম হয়েছি। আমরা সকলে নির্বাচন চাই।

তিনি বলেন, বিএনপি নির্বাচন মুখী দল। গত ১৭ বছরে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা লন্ডন থেকে পুরা দলকে নেতৃত্ব দেন। দেশের মানুষ এবং তৃণমূল তরুণদেরকে জাগ্রত করেছে।

শুক্রবার (১৫ ই আগষ্ট) বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কনকাপৈত ইউনিয়ন হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হিংগুলা যুব সমাজ আয়োজিত ডাবল ফ্রীজ কাপ ফুটবল খেলার ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশে সুষ্ঠু নির্বাচন হোক। এই সুষ্ঠু নির্বাচন গত ১৭ বছর ফ্যাসিবাদের কারণে হয়নি। বিএনপি প্রথম থেকেই বলছে আমরা নির্বাচন চাই এবং যত দ্রুত সম্ভব নির্বাচন চাই।

তিনি বলেন, আমাদের দলীয় প্রধান উনি চাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের। আমি প্রেস সচিবকে সাধুবাদ জানাই উনি বলেছেন দ্রুত নির্বাচন হবে। আমি সাধুবাদ জানাই প্রধান উপদেষ্টাকে উনি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ কবির শিপন, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ জহির উদ্দিন, মুরাদ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল কাইয়ুম জহির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মির্জা হিরন, শুভপুর ইউনিয়নের যুব নেতা মোঃ বেলাল। এ সময় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির আহমেদ।

এর আগে বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে চৌদ্দগ্রামের কনকাপৈত ও শুভপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আসনের বিএনপি’র অন্যতম মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল