সুপারকাপের শিরোপা ঘরে তুলতে রাতে মাঠে নামছে বায়ার্ন

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিরই নতুন মৌসুমের খেলা শুরু হয়ে গেছে গতকাল শুক্রবার। ২০২৫-২০২৬ মৌসুম শুরু করা লিগ তিনটি হলো- ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগা।

এখনো মৌসুম শুরু হয়নি দুটি লিগে- জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিআ। আগামী সপ্তাহে এই দুটিতেও ফুটবলের ডামাডোল বাজবে।

নতুন মৌসুম শুরু হওয়ার আগেই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছে জার্মান বুন্দেসলিগা ক্লাব বায়ার্ন মিউনিখ। আজ শনিবার রাত সাড়ে ১২টায় জার্মান সুপারকাপের শিরোপা ঘরে তুলতে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা (Bayern Munich)।

মৌসুমের মূল খেলাকে সামনে রেখে আজকের ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ম্যাচটিকে বহুল প্রতীক্ষিত লড়াইও বলা যায়। কারণ দু’দলই বড় আশা নিয়ে ২০২৫-২৬ মৌসুম শুরু করতে যাচ্ছে।

ভিএফবি স্টুটগার্ট ডিএফবি-পোকাল জিতে সুপারকাপে অংশ নিচ্ছে, আর বায়ার্ন মিউনিখ খেলছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে।

বায়ার্নের হেড কোচ ভিনসেন্ট কোম্পানি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আজকের ম্যাচকে তিনি মোটেও হালকাভাবে নিচ্ছেন না।

তিনি বলেন, ‘আমি (এ ধরনের প্রতিযোগিতা) আমার ক্যারিয়ারে কয়েকবার জিতেছি এবং অভিজ্ঞতা থেকে জানি, জিতলে এটি সত্যিই গুরুত্বপূর্ণ মনে হয়। আর যদি না জেতেন, তখন বলা হয় এটি খুব গুরুত্বপূর্ণ নয়। ক্লাব হিসেবে আমাদের জন্য প্রতিটি শিরোপাই গুরুত্বপূর্ণ। তাই এটিও আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল (আজ) জিততে চাই।’

লাইনআপ সম্পর্কে প্রশ্ন করা হলে কোম্পানি তেমন কিছু প্রকাশ করেননি।

কোম্পানি বলেন, ‘আমি আগামীকালের লাইনআপ নিয়ে কিছু বলছি না। এটি কোনো একক খেলোয়াড়ের ব্যাপার নয়; আমাদের লক্ষ্য জয়। এখন লাইনআপ প্রকাশ করা আমাদের কোনো কাজে দেবে না। তরুণ খেলোয়াড়দের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আর যখন সুযোগ পাবে, তখন প্রস্তুত থাকতে হবে। আমাদের এবং তাদের একটু সময় দিন। এরপরই বায়ার্নে নতুন জার্মান প্রতিভা পাব। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া; কোনো হাইপ নয়। বরং সফল ক্যারিয়ার গড়ে তোলার বিষয়।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!