ধানমন্ডি ৩২-এ প্রবেশপথ বন্ধ, উৎসুক জনতাকে ফিরিয়ে দিচ্ছে পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬ টার দিকে তিনি এসব কথা বলেন।

জিসানুল হক বলেন, আমাদের স্বাভাবিক নিরাপত্তা ডিউটি বলবৎ রয়েছে। এখনো পর্যন্ত এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এখানে অনেক উৎসুক জনতাকে দেখতে পাচ্ছি। তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা এই মুহুর্তে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না।

তিনি বলেন, ভবনের কিছু অংশ ভগ্নপ্রায়, সেখানে কেউ প্রবেশ করলে তা ভেঙে পড়তে পারে। মানুষের নিরাপত্তার জন্যই সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এডিসি জিসানুল হক বলেন, কোথাও কোনো সমস্যা নেই। পুলিশের নিয়মিত টহল ও উপস্থিতি রয়েছে। আমরা সার্বিকভাবে কোনো ধরনের আশঙ্কা দেখছি না।

কাউকে আটক করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকে আমরা কাউকে আটক করিনি। গতকাল ছিনতাইকারী ও পকেটমার সন্দেহে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের