কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, মৃত্যু বেড়ে ৬০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ছাসোটি গ্রামে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হড়কা বানে মৃত্যু বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

এদিকে, এ ঘটনায় প্রায় ৫০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা মাটিচাপা পড়া মানুষদের বের করে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, এখনো অন্তত ৫০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। কিছু কর্মকর্তার ধারণা, এই সংখ্যা ১০০০ ছাড়িয়ে যেতে পারে।

এদিকে, মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

ওমর আবদুল্লাহ বলেন, আবহাওয়ার পূর্বাভাস আগেই জানা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তার ভাষায়, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আরও কী পদক্ষেপ নেওয়া যেতো, তা আমাদের খুঁজে বের করতে হবে ও এজন্য আমাদের জবাবদিহি থাকতে হবে।

এর আগে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি ও প্রশাসনের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমার সরকার ও এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষরা কেন্দ্র সরকারের সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।

উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। তাছাড়া রাজ্য প্রশাসন গুলাবগড় পাদ্দারে (ছাসোটি গ্রাম থেকে প্রায় ১৫ কিমি দূরে) দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ ও তীর্থযাত্রীদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক চালু করেছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?