পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের হয়ে মধ্যস্ততা করবো না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবারের (১৫ আগস্টের) বৈঠকে ইউক্রেনের পক্ষ নিয়ে কোনো মধ্যস্ততা করবেন না। বরং কিয়েভ নিজেই সিদ্ধান্ত নেবে, তারা রাশিয়ার সঙ্গে ভূখণ্ড বিনিময়ে রাজি হবে কি না।

ট্রাম্প জানিয়েছেন, তার মূল লক্ষ্য হলো- উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনা। ভূখণ্ড বিনিময় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত তখনই আলোচনায় আসবে।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, এই বিষয়গুলো আলোচিত হবে, কিন্তু এই সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে। আমি মনে করি, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আমি ইউক্রেনের হয়ে আলোচনায় বসতে আসিনি, বরং তাদের আলোচনায় বসাতে এসেছি।

তার এই মন্তব্য ইউক্রেনকে কিছুটা আশ্বাস দেবে বলে ধারণা করা হচ্ছে। কারণ কিয়েভ আশঙ্কা করছিল- যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা এমন এক সমঝোতায় পৌঁছাতে পারে, যা তাদের ক্ষতির বিনিময়ে যুদ্ধকে স্থায়ীভাবে স্থবির করে দেবে।

ট্রাম্প বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আসলে পুতিনের হাতকে শক্তিশালী করার চেষ্টা, যাতে যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় তার অবস্থান মজবুত হয়। আমার মনে হয়, তারা আলোচনার চেষ্টা করছে। পুতিন পরিস্থিতি সাজাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, পুতিনের সঙ্গে তার বৈঠক থেকে ভালো ফলাফল আসবে। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুশ অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে।

তিনি (পুতিন) বুদ্ধিমান লোক, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আমিও তাই। আমরা ভালোভাবে মিলে চলি, উভয়ের মধ্যে যথেষ্ট সম্মান আছে। আমি মনে করি, এর থেকে (বৈঠক) কিছু একটা আসবেই।

তিনি আরও জানান, পুতিনের সঙ্গে রুশ ব্যবসায়ী প্রতিনিধিদল আসা ইতিবাচক লক্ষণ, তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যবসায়িক চুক্তি হবে না। ট্রাম্প বলেন, আমি এটা ভালো লক্ষণ হিসেবে দেখি, কারণ তারা ব্যবসা করতে চায়। কিন্তু যুদ্ধ মিটে না যাওয়া পর্যন্ত কোনো ব্যবসা হবে না।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!