বক্স অফিসে ‘ধূমকেতু’ ঝড়, প্রথম দিনেই দুই কোটির ঘর ছাড়িয়েছে

গতকাল (১৪ আগস্ট) বড়পর্দায় ভারতে মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। নামের মতোই মানুষকে এ সিনেমাটি অপেক্ষা দীর্ঘ ৯ বছর করিয়েছে। কথায় আছে, ‘অপেক্ষার ফল সব সময় ভালোই হয়’, সিনেমাটির বেলাতেও তাই হয়েছে। এত বছরের সবার অপেক্ষা আজ উন্মাদানায় রূপ নিয়েছে।

প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে ‘ধূমকেতু’ সিনেমাটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন। গতকাল (১৪ আগস্ট) শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন, প্রথম দিনেই ২ দশমিক ১০ কোটি রুপি আয় করেছে ‘ধূমকেতু’।

শুভশ্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই সিনেমাটি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।

শুভশ্রী এবং দেব ছাড়াও এই ছবিটি শেয়ার করেছেন দিব্যজ্যোতি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলাজুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’

শুধু ১৫ আগস্ট নয়, আগামী ১৬ এবং ১৭ আগস্ট ভারতের স্কুল কলেজ এবং অনেক অফিস ছুটি। পরপর তিনটি দিন ছুটি থাকার কারণে প্রথম সপ্তাহেই ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন হয়ত দ্রুত বাড়বে।

‘ধূমকেতু’ যে বাংলা ছবিতে একটি পরিবর্তন নিয়ে এলো তা বলাই বাহুল্য। ‘ধূমকেতু’র সঙ্গে একই দিনে একটি হিন্দি এবং দক্ষিণী সিনেমা মুক্তি পেলেও ধূমকেতুর কাছাকাছি আসতে কোনোটাই আসতে পারেনি।

এর মধ্যেই রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, বছরের প্রত্যেকটি দিন রাজ্যের প্রত্যেক সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করায় ধুঁকতে থাকা বাংলা ইন্ডাস্ট্রি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!