ইতালিতে বনভোজনে গিয়ে পানিতে ডুবে বাংলাদেশি কিশোরের মৃত্যু

ইতালিতে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ নামে (১২) প্রবাসী বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দেশটির ত্রেনতিনো অঞ্চলে মোলভেনো লেকে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোর পরিবারের সঙ্গে সেখানে বনভোজনে গিয়েছিল।

খবর পেয়ে ইতালি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মুমূর্ষু অবস্থায় সামাদকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত কিশোর ইতালি প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুরের শম্ভুপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।

জানা গেছে, প্রায় ২০ বছর ধরে ইতালিতে বসবাস করছেন আবু বক্কর সিদ্দিক। বিয়ের পর স্ত্রী-সন্তান নিয়ে স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন তিনি। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। সামাদ ছিল বড় ছেলে। সে ইটালির ভেনিস শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আবু বক্কর সিদ্দিক ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।

ইতালি প্রবাসী ও নিহত শিশুর প্রতিবেশী সজিব আল হুসাইন বলেন, আমরা ভেনিস শহর থেকে একাধিক পরিবার বনভোজনের জন্য মোলভেনো লেকের পাড় এলাকায় যাই। দুপুরে খাওয়া-দাওয়া শেষে সবাই যার যার মতো লেকের পানিতে গোসল করতে নামে। সামাদও পানিতে নেমেছিল। হঠাৎ শুনি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম হারিয়ে গিয়েছে। পরে সন্দেহ হলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা লেকের পানি থেকে মুমূর্ষু অবস্থায় সামাদকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ দেশে আনা হবে নাকি ইতালিতে দাফন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান সজিব আল হুসাইন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!