আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার নাসা গ্রুপের ‌‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার শ্রমিকরা। এসময় তারা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে নেমে এসে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ১৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করে ১০-১৩ আগস্ট পর্যন্ত চার দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও বকেয়া পরিশোধ করা হয়নি। আর চার দিন সাধারণ ছুটির নোটিশ টাঙিয়ে দেয়। সকালে কারখানায় এসে নোটিশ দেখে ক্ষিপ্ত হন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে নেমে এসে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন। এসময় নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া জাগো নিউজকে বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!