ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহীনের কাছে বড় হার বাংলাদেশের

নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলকে ৭৯ রানে হারিয়েছে পাকিস্তান শাহীন। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ দল, পাকিস্তানের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে লড়াইও করতে পারেনি।

বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান ‘এ’ দল ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২২৭ রানের পাহাড় গড়ে।

ব্যাট করতে নেমে ওপেনার খাজা নাফায় ও ইয়াসির খান দুর্দান্ত সূচনা এনে দেন। দু’জনের উদ্বোধনী জুটি ১১২ রান তুলে দেয় মাত্র ১০ ওভারে। নাফায় ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রান করে হাসান মাহমুদের থ্রোতে রান আউট হন। ইয়াসির খানও ছিলেন সমান বিধ্বংসী—৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৬২ রান।

মিডল অর্ডারে মাত্র ২৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৫৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন আব্দুল সামাদ। অধিনায়ক ইরফান খান নিয়াজিও খেলেন ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস।

বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা চাপে ভুগেছেন পুরো ইনিংস জুড়ে। হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট, রাকিবুল হাসান ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। মাহফুজুর রহমান রাব্বি ৩ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেলেও ব্যয়বহুল ছিলেন। সাইফ হাসানের করা একমাত্র ওভারেই আসে ২৬ রান।

জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৫ রান করে ফিরে যান নাঈম শেখ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফ হাসান ও জিসান আলম। ঝড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৭৪ রান তোলে টাইগাররা।

কিন্তু পাওয়ার প্লে শেষেই খেই হারায় জিসান। ৫ চার ও এক ছক্কায় ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন জিসান। জিসানের বিদায়ে ভেঙে যায় ৮৬ রানের জুটি। দ্রুত আউট হন আফিফ হোসেন ধ্রুবও। তার ব্যাট থেকে আসে ৬ রান।

বাংলাদেশের হয়ে ৫ চার ও ৩ ছক্কায় ৩২ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছেন সাইফ। 

অধিনায়ক নুরুল হাসান করেন ১৬ বলে ২২ রান। শেষের দিকে মাহিদুল ইসলাম অঙ্কন (৬), মাহফুজুর রহমান রাব্বি (৩), মৃত্যুঞ্জয় চৌধুরি (২) কেউই দলের হাল ধরতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় ১৬.৫ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে যায় বাংলাদেশ ইনিংস। 

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সাদ মাসুদ ও আকরাম। এছাড়া ২টি উইকেট পেয়েছেন ওয়াসিম জুনিয়র।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!