রাজনীতি-নির্বাচন করলে নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় উপদেষ্টা আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগামী নির্বাচনে অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আগামী দিনে রাজনীতি কিংবা নির্বাচন করলে কারও উপদেষ্টা পরিষদ কিংবা নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

আপনি একটি টকশোতে নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তফসিলের আগে সরকারের বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, সেটা শুধু আমি আমার কথা বলিনি। বলেছি যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, পরিচিতি বেশি হওয়ার কারণে আমার কিংবা মাহফুজ ভাইয়ের কথা নয়, আরও অনেকে রয়েছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে। সামনে রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। বিভিন্ন জায়গায় আরও হয়তো অনেকে এমন আছেন। আমি মনে করি সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করার জন্য।’

আপনি নির্বাচন করবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি।’

করলে আপনার এলাকা থেকে করবেন কি না? এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমি তো বললাম নির্বাচন করব কি না সেই সিদ্ধান্ত নেইনি।’

নির্বাচনকালীন সরকার বলতে আপনি কি বোঝাচ্ছেন? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে, তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে। নির্বাচনকালীন সরকার বলতে অন্য কোনো সরকারের কথা বুঝাইনি।’

‘এই সরকার নিরপেক্ষতার সঙ্গে…আমি মনে করি, যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা নয়, যারা চাইবে তাদেরই উচিত, নির্বাচনের সময়টাতে না থাকা। যাতে কোনো ক্রমেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। সেটা আমরাও চাই, যেহেতু আমরা এই সরকারের অংশ। ঐতিহাসিক দায়িত্ব আমাদের ওপরও থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়।’

তিনি বলেন, ‘এটা শুধু উপদেষ্টা পরিষদ নয়, আমি মনে করি রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন কিংবা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে। তাদের কারোরই সরকারে থাকা উচিত নয়।’

আপনারা চলে গেলে পদ শূন্য হবে, সেগুলো আবার পূরণ করতে হবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কি? দৃষ্টি আকর্ষণ করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সেটা তো সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি টকশোতে বলেছি। এ বিষয়ে সরকারের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভেতরে আমরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে।’

তফসিল ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টাতো এটা- বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। চূড়ান্ত সিদ্ধান্তটা সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে।’

আপনি ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এনসিপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা আগেও বলেছি এনসিপিতেই যে যোগ দেব, এটা ধরে নেওয়া উচিত না। আমি এটা বিবেচনা করবো।’

এক বছরে না পাওয়ার পাল্লাটাই ভারী
এক বছরে কতটা করতে পারলেন, কতটা পারলেন না- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,‌ এখন পর্যন্ত যদি বলি না পাওয়ার পাল্লাটাই ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে। তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে… কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষা সরকার পূরণ করার চেষ্টা করেছে। জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?