মালয়েশিয়ায় ১৭৮৯৬ অভিবাসী আটক, বাংলাদেশি ১১৩৬

চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে ১ হাজার ১৩৬ জন বাংলাদেশি রয়েছেন।

দেশটির গণমাধ্যম স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটককেন্দ্রও রয়েছে।

দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেনডেরা এলাকার সংসদ সদস্য সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন বিভাগের আটককেন্দ্রগুলোর মোট ধারণক্ষমতা ২১ হাজার ৫৩০ জন। যেকোনো সময় এসব ডিপোতে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেফতার ও ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করে।

স্টার অনলাইন জানিয়েছে, সাইরলিনা জানতে চেয়েছিলেন, মোট কতটি আটককেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্বীকৃতি পেয়েছেন কি না।

জবাবে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মোট আটকদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছে। জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক ৯০ দশমিক ৭ শতাংশ আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন। এরপরই রয়েছে ইন্দোনেশিয়ার ৩ হাজার ৮১৭ জন এবং বাংলাদেশি ১ হাজার ১৩৬ জন।

আটকদের গড় মেয়াদ শূন্য থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটকদের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নেই। তবে আটকদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!