অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পৌরসভার খলসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), রাজাহার ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে নুরনবী মহুরী (৫৭) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের মোকচ্ছেদ মিয়ার ১৯ দিনের শিশু সন্তান পরাগ মিয়া।

নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম পিয়ারাপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও একটি যাত্রীবাহী অটোরিকশা গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী এলাকায় পৌঁছালে হঠাৎ করে চলন্ত ট্রাকটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী মারা যান। এসময় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!