এশিয়ান কাপের টিকিট নিয়ে দেশে ফিরেছে নারী ফুটবল দল

শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ইতিহাস লিখেই ক্ষান্ত হয়েছে বাংলাদেশের। লাওসে বাছাইপর্বে দুর্দান্ত লড়াই করে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। ইতিহাস গড়ে এবার দেশে ফিরেছেন আফঈদার খন্দকাররা।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে লাওসের বিমান থেকে ঢাকার মাটিতে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফঈদাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ আরও কয়েকজন কর্মকর্তা।

২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলেছিল ‘এইচ’ গ্রুপে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোনো ধরনের সমীকরণের দিকে না তাকিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে ড্র করলেই হতো বাংলাদেশের। কিন্তু এই ম্যাচে সাগরিক-তৃষ্ণারা হেরে গেছেন ৬-১ গোলের বিশাল ব্যবধানে। তবে ‘ই’ গ্রুপে চীন লেবাননকে হারিয়ে দেওয়ায় সমীকরণের সূত্র মেনে সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থেকে মূল পর্বে চলে গেছে বাংলাদেশ।

২০২৬ সালের ১ এপ্রিল শুরু হয়ে ১২ দলের অংশগ্রহণে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের আসর শেষ হবে ১৮ এপ্রিল।

টুর্নামেন্টে কোয়ালিফাই করা দলগুলো হলো- থাইল্যান্ড (আয়োজক), উত্তর কোরিয়া (বর্তমান চ্যাম্পিয়ন), ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ, চাইনিজ তাইপে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!