৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো-জর্জিনা

সম্পর্ক-বোঝাপড়া অনেকদিনের। থাকছেনও একসঙ্গে। তবে আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এই সম্পর্ক ছিল শুধুই প্রেমের। অবশেষে সেই সম্পর্ক পূর্ণতা পেতে যাচ্ছে। ৮ বছর প্রেম করার পর রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদো। এরই মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ইনস্টাগ্রামে বাগদানের ছবি প্রকাশ করেছেন রদ্রিগেজ।

ছবির ক্যাপশনে রদ্রিগেজ লিখেছেন, ‘Yes, I do.’ In this and all my lives.’

ছবিতে দেখা গেছে, রদ্রিগেজের বাম হাতের অনামিকা আঙ্গুলে শোভা পাচ্ছে চকচকে ডায়মন্ডের আংটি, যা এনগেজমেন্টে রদ্রিগেজকে উপহার হিসেবে দিয়েছেন রোনালদো।

রোনালদো ভক্তদের মনে কৌতূহল রয়েছে, আংটির ওজন কত ও এর দামের বিষয়ে জানার। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটির ওজন হবে ৩০ ক্যারেট। যার অনুমানিক দাম ২ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

আবার কেউ কেই বলছেন, আংটির ওজন হবে ২৫-৩০ ক্যারেট, দাম ২ মিলিয়ন থেকে ৪ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

রোনালদো ও রদ্রিগেজের চার সন্তান রয়েছে; যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), আলানা (২০১৭ সালে জন্ম) এবং বেলা (২০২২ সালে জন্ম)। বেলার সঙ্গে আরেকটি ছেলেও জন্ম নিয়েছিল। দুঃখজনকভাবে বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়।

এ দম্পতি রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকেও (জন্ম ২০১০) লালন-পালন করছেন।

রদ্রিগেজের পোস্টে ট্যাগ ছিল রিয়াদ, সৌদি আরবের, যেখানে রোনালদো বর্তমানে আল নাসর এফসির হয়ে খেলছেন। গত মৌসুমে এই পর্তুগিজ ফরোয়ার্ড সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে ২৫টি গোল করেছিলেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!