বার্সেলোনাকে মিয়ামিতে ম্যাচ খেলার অনুমতি দিলো লা লিগা

বার্সেলোনা ও ভিয়ারিয়ালের প্রস্তাবে রাজি জয়ে এই মৌসুমে মিয়ামিতে একটি লা লিগা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ।

রোববার ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছিল, আরএফইএফ নির্বাহীরা বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনা করবে। এটি হবে এমন একটি প্রক্রিয়ার প্রথম ধাপ, যার মাধ্যমে স্প্যানিশ প্রথম বিভাগের কোনো ম্যাচ প্রথমবারের মতো বিদেশে অনুষ্ঠিত হবে।

এই মৌসুমের লা লিগার ১৭তম সপ্তাহে ভিয়ারিয়াল নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে, যা ২০২৫ সালের ২০ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। উভয় ক্লাবই চেয়েছে ম্যাচটি ভিয়ারিয়ালের এস্তাদিও দে লা সেরামিকা স্টেডিয়ামের পরিবর্তে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হোক।

সোমবার এক বিবৃতিতে আরএফইএফ জানায়, ২০২৫ সালের ১১ আগস্টের বোর্ড সভায় আরএফইএফ ভিয়ারিয়াল সিএফ ও এফসি বার্সেলোনার অনুরোধ সম্পর্কে অবগত হয়েছে। যেখানে তারা চেয়েছে, নিজেদের ১৭তম ম্যাচডে প্রথম ডিভিশনের ম্যাচটি যুক্তরাষ্ট্রে খেলতে চায়। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা ও বোর্ডের অনুমোদনের পর আরএফইএফ বিষয়টি উয়েফার কাছে পাঠাবে, যাতে ফিফার প্রাথমিক অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু করা যায়। আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত ফিফার নিয়ম ও আরএফইএফ অনুমোদিত প্রযোজ্য বিধিমালা অনুযায়ী ২০২৫ সালের ২০ ডিসেম্বর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রক্রিয়া সম্পন্ন হবে।”

অনেকদিন ধরেই প্রতিযোগিতামূলক ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের চিন্তা করছে লা লিগা। গত বছর লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ইএসপিএনকে বলেছিলেন, তিনি আশা করেন ২০২৫-২৬ মৌসুমেই এটি সম্ভব হবে।

লা লিগার প্রথম চেষ্টা ছিল ২০১৯ সালের জানুয়ারিতে বার্সেলোনা ও জিরোনার মধ্যকার একটি ম্যাচ মিয়ামিতে আয়োজনের। কিন্তু আরএফইএফ, উয়েফা ও ফিফার বিরোধিতায় পরিকল্পনাটি ভেস্তে যায়।

২০২৪ সালে ফিফা প্রতিযোগিতামূলক ঘরোয়া ম্যাচ বিদেশে আয়োজনের প্রভাব বিশ্লেষণে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে। যদিও আগে তারা এই ধারণার বিপক্ষে ছিল।

গত জুলাইয়ে ইতালির ফুটবল ফেডারেশন সিরি আ-র অনুরোধে এ মৌসুমে এসি মিলান ও কোমোর মধ্যকার একটি ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় আয়োজনের অনুমোদন দেয়।

ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা ম্যাচের ক্ষেত্রে আরএফইএফ, ইউএসএসএফ, উয়েফা, কনকাকাফ ও ফিফাসহ সংশ্লিষ্ট সব ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হবে।

স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে এস্পানিয়া ইতোমধ্যেই বিদেশে অনুষ্ঠিত হচ্ছে। ২০২০, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে আরএফইএফ এই প্রতিযোগিতা সৌদি আরবে আয়োজন করেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!