বান্দরবান-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বন্যহাতি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি আহত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের চাকঢালা-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দুপুর ২টার দিকে চেরার মাঠ এলাকার ঐতাইল্ল্যা ঝিরিতে পায়ের গোড়ালি উড়ে যাওয়া রক্তাক্ত অবস্থায় আহত একটি বুনোহাতি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা হাতিটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, মাইন বিস্ফোরণে বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গেছে।

তিনি আরও বলেন, খাদ্যের সন্ধানে বিভিন্ন হাতি বাংলাদেশ-মিয়ানমারের জঙ্গলে বিচরণ করে থাকে। আজও বিচরণের একপর্যায়ে ওই এলাকায় গেলে আরাকান আমির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ডান পাশের সামনের পায়ের গোড়ালি থেকে উড়ে গিয়ে গুরুতর আহত হয় হাতিটি।

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!