জোড়া গোল করেও আল নাসরকে জেতাতে পারলেন না রোনালদো

ফ্রেন্ডলি ম্যাচে স্প্যানিশ লা লিগার দ্বিতীয় সারির ক্লাব আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার দুর্দান্ত পারফরম্যান্স দল জেতাতে পারেনি।

রোববার আলমেরিয়া স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ের শুরুতেই (৬ মিনিটে) লিও বাপ্তিস্তাওয়ের নিখুঁত পাস থেকে সার্জিও আরিবাস গোল করে আলমেরিয়াকে এগিয়ে দেন।

১৭ মিনিটে হুয়াও ফেলিক্স ও সাদিও মানের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় আক্রমণ গড়ে আল-নাসরকে সমতায় ফেরান রোনালদো। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পর্তুুগিজ তারকা।

কিন্তু বিরতির ঠিক আগে আল-নাসরের গোলরক্ষকের বড়োসড়ো ভুলের সুযোগ নিয়ে আদ্রি এমবারবা দারুণ এক লব শটে গোল করে ম্যাচে সমতা (২-২) ফেরান। ৬১ মিনিটে আরিবাসের নিখুঁত পাস থেকে আবারও গোল করে আলমেরিয়ার জয় নিশ্চিত করেন এমবারবা।

রোনালদো প্রথমার্ধে দুই গোল করলেও বিরতির পর আর মাঠে নামেননি। অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে সদ্য আল নাসরে আসা ফেলিক্সও গোলের দেখা পাননি। যে কারণে হার নিয়েই ফিরতে হয়েছে আল নাসরকে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ