ব্যালন ডি’অর দৌড়ে আরও এগিয়ে ইয়ামাল, বার্সার জয় ৫-০ গোলে

চলতি বছরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে প্রথম সারির প্রতিযোগী ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। গেল ৭ আগস্ট প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে এই তরুণের।

ব্যক্তিগত পর্যায়ে ফুটবলে সবচেয়ে মর্যাদাবান পুরস্কারটি জয়ের লক্ষ্যে এবার নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন ইয়ামাল। গতকাল রোববার বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন তিনি। হুয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে স্প্যানিশ ফুটবল সেনসেশনের জোড়া গোলের দিনে ইতালিয়ান সিরি আ’র ক্লাব কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা (Barcelona)।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার হয়ে প্রথম দুটি গোল করেন ফারমিন লোপেজ। ২১ ও ৩৫ মিনিটে কোমোর জাল কাঁপান স্প্যানিশ উইঙ্গার। রাফিনহাও গোলের খাতায় নাম তোলেন। বিরতির ঠিক আগে এবং পরে জালের দেখা পান ইয়ামাল (Lamine Yamal)।

স্প্যানিশ তারকা প্রথম গোল করেন ৪২ মিনিটে। দ্বিতীয়ার্ধে যখন বার্সা ৪-০ গোলে এগিয়ে, তখন (৪৯ মিনিটে) ইয়ামাল তার সিগনাচার গোলটি করেন। ফেরান তোরেসের পাস থেকে বাঁ পায়ে প্রথমবার বল স্পর্শ করেই গোল করেন তিনি।

হানসি ফ্লিকের দল প্রাক-মৌসুমে দক্ষিণ কোরিয়া সফরে ভিসেল কোবে ও এফসি সিউলকে হারানোর পর এই ম্যাচেও দারুণ জয় পেল।

আগামী শনিবার লা লিগা শিরোপা রক্ষার প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে মুখোমুখি হবে বার্সেলোনা।

ইয়ামালের সতীর্থ রাফিনহাও এই বছরের ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছেন। বড় প্রতিযোগীদের মধ্যে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর উইঙ্গার উসমান দেম্বেলে ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসের দ্য থিয়েটার দু শাতেলেতে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!