দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি অভিবাসীর মামলায় ১০ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। অর্থ চুরি ও মালামাল ক্রোকের মামলায় সোমবার (৪ আগস্ট) তাদের গ্রেফতার করে পুলিশের বিশেষ শাখা ট্যাকটিক্যাল রেসপন্স টিম।

মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেন। জোহানেসবার্গের অদূরে ইডেনভিল শহরে তার একটি দোকান রয়েছে।

গত জুনে মোহাম্মদ আলীর দোকানে চারজন পুলিশ ও ছয়জন মেট্রো পুলিশ আসে। ওই সময় তারা দোকান থেকে নগদ অর্থ ৩৫ হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) এবং দেড় লাখ রেন্ডের সিগারেটসহ বিভিন্ন মূলবান মালামাল জব্দ করে। তবে জব্দকৃত মালামালগুলোর ক্যাশ মেমো ছিল ওই বাংলাদেশি ব্যবসায়ীর কাছে।

এ ঘটনায় ইডেনভিল থানায় মামলা করেন মোহাম্মদ আলী। সেই মামলায় সোমবার ওই ১০ জনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার হওয়াদের চারজন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও ছয়জন ইখুরেলিনি মেট্রো পুলিশ।

মোহাম্মদ আলীর দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশরা দোকানে থাকা লোকদের আটকাচ্ছেন। ভাঙচুর করছেন এবং একজন দোকান সহকারীকে হুমকি দিচ্ছেন। স্টোররুম থেকে সিগারেট ও মূলবান জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। একজন পুলিশ সদস্যকে কাউন্টার থেকে টাকা নিতেও দেখা যায়।  আর একজন পুলিশ অফিসারকে দেখা যায় দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নাচছেন।

 এদিকে, দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নিউজ২৪ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের মধ্যে মূল্যবানগুলো গ্রেফতার হওয়া পুলিশ সদস্যরা রেখে দিয়েছিলেন। কম দামীগুলো তারা জব্দ তালিকায় দেখিয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!