‘সাইয়ারা’কে টপকে গেছে অ্যানিমেটেড সিনেমা

কিছুদিন ধরে ‘সাইয়ারা’ সিনেমার জয়জয়কার শোনা যাচ্ছে। এটি ছাড়াও ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’ সিনেমা আলোচনায় ছিল। এর মাঝেও একটি সিনেমা দর্শকদের মন কেড়ে নিয়েছে। আর সেই সিনেমাটি হলো ‘মহাবতার নরসিংহ’। এই অ্যানিমেটেড সিনেমার আয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ‘মহাবতার নরসিংহ’ চলতি বছরের ২৫ জুলাই মুক্তি পেয়েছিল। মুক্তির ১৩ দিনে এ সিনেমা ব্লকবাস্টার ‘সাইয়ারা’-কে টপকে গেছে।

৬ আগস্টে এ সিনেমার আয় ৬ কোটি রুপি বলে জানাচ্ছে একটি সূত্র। একই সঙ্গে ‘মহাবতার নরসিংহ’র মোট আয় প্রায় ১১২ দশমিক ৮০ কোটি রুপি বলে জানা গিয়েছে। ‘সাইয়ারা’ ১৮ জুলাই মুক্তি পেয়েছিল।

‘মহাবতার নরসিংহ’ হলো ভগবান নরসিংহ, হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের ভক্তিমূলক পৌরাণিক কাহিনির একটি অ্যানিমেটেড সংস্করণ। সিনেমার পরিচালক হলেন অশ্বিন কুমার। এ সিনেমা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে।

৬ আগস্ট ‘মহাবতার নরসিংহ’ প্রেক্ষাগৃহে ১৩ দিন পূর্ণ করেছে। ১৩তম দিনে সিনেমাটি ভারতের বক্স অফিসে ৬ কোটি রুপি আয় করেছে। এই আয় ৬ আগস্ট ‘সাইয়ারা’র আয়ের থেকে বেশি। জানা গিয়েছে ‘সাইয়ারা’ এদিন ২ কোটি রুপি আয় করেছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েব সাইট ‘স্যাকনিল্ক’র প্রতিবেদনে এ পরিসংখ্যান দেওয়া হয়েছে। ৬ আগস্ট ‘সন অফ সর্দার ২’-এর সংগ্রহ ছিল প্রায় ১ দশমিক ৬৪ কোটি রুপি। একই দিনে ‘ধড়ক ২’-এর আয় পৌঁছে ছিল ১ কোটি রুপিতে। ফলে সবটা মিলিয়ে এ দিন ‘মহাবতার নরসিংহ’ সবচেয়ে বেশি আয় করেছে।

‘মহাবতার নরসিংহ’র প্রথম দিনে ১ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছিল। দ্বিতীয় দিনে মোট আয় বেড়ে ৪ দশমিক ৬ কোটি রুপি হয়। এই দিনে হিন্দি সিনেমাটি ৩ দশমিক ২৫ কোটি রুপি আয় করে। তৃতীয় দিন, রোববার সিনেমা ৯ দশমিক ৫ কোটি রুপি আয় করেছে। চতুর্থ দিনে সংগ্রহ ছিল ৬ কোটি রুপি। পঞ্চম দিনে ৭ দশমিক ৭ কোটি, ষষ্ঠ দিনে ৭ দশমিক ৭ কোটি, সপ্তম দিনে ৭ দশমিক ৫ কোটি, অষ্টম দিনে ৭ দশমিক ৭ কোটি, নবম দিনে ১৫ দশমিক ৫ কোটি, দশম দিনে ২৩ দশমিক ১ কোটি, একাদশ দিনে ৭ দশমিক ৩৫ কোটি, দ্বাদশ দিনে ৮ দশমিক ৫ কোটি, ১৩তম দিনের প্রাথমিক অনুমান ৬ কোটি। সপ্তাহ শেষে আবার সংগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!