ইউনিএসজেডএ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিদল

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদিন (ইউনিএসজেডএ) পরিদর্শন করেছেন বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধিদল। রোববার (৩ আগস্ট) ইউনিএসজেডএ পরিদর্শন করে দলটি।

বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

ইউনিএসজেডএ এর পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক দাতো ড. ফাদজলি অ্যাডাম তাদের স্বাগত জানান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক ও আন্তর্জাতিক) অধ্যাপক ড. জুহাইরাহ আরিফ আবদ গাদাস, রেজিস্ট্রার এনচিক মুজাফর মোহাম্মদ দিন, সিওআরএম-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়রিল্লা ইরয়ানি আহমেদ সানি এবং আইন ও আন্তর্জাতিক সম্পর্ক অনুষদের ডিন অধ্যাপক ড. আমিনুদ্দিন মুস্তাফা।

এ সময় ইউনিএসজেডএ তে কর্মরত চারজন বাংলাদেশি প্রভাষকও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউনিএসজেডএ এর পক্ষ থেকে উপাচার্য একটি স্বাগত বক্তব্য দেন। এ সময় একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) এবং প্রোফাইল তুলে ধরা হয়। 

হাই কমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের মতো ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার ওপর জোর দেন।

এরপর দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিএসজেডএ এবং বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় পক্ষের মধ্যে স্মারক উপহার বিনিময় ও ফটোসেশন হয়।

সফর শেষে প্রতিনিধিদল সুলতান জয়নাল আবিদিন হাসপাতাল পরিদর্শন করে, যেখানে তারা হাসপাতালের স্বাস্থ্যসেবা ও শিক্ষাদান সুবিধাগুলো ঘুরে দেখেন।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?