কাজলের জন্মদিনে মজা করে যা বললেন অজয়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের জন্মদিন আজ। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে একদম নিজের স্টাইলে মজাদার বার্তা দিয়েছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগণ। ইনস্টাগ্রামে কাজলের দুটি দুর্দান্ত ছবি শেয়ার করে অজয় লিখেছেন এমন এক ক্যাপশন, যা মিষ্টি-রোমান্টিকের সঙ্গে জুড়ে দিয়েছে হাস্যরসও।

অজয় দেবগণ কাজলের দুটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিটি তারুণ্যের দিনগুলোর। যেখানে কাজলকে দেখা যায় চুল ঠিক করতে করতে অপূর্ব সৌন্দর্যে ধরা দিতে। দ্বিতীয় ছবিতে তিনি পরেছেন শাড়ি, মুখে প্রশান্ত হাসি। যা দেখে ভক্তদের মন জয় করে নিয়েছেন।

ছবির ক্যাপশনে অজয় লেখেন, ‘অনেক কিছু বলতাম… কিন্তু তবুও তুমি চোখ ঘুরিয়ে নিতে! তাই… জন্মদিনের শুভেচ্ছা প্রিয়তমা।’

১৯৯৫ সালের ‘হুলচুল’ ছবির সেটে প্রথম দেখা অজয়-কাজলের। পুরনো এক সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, তারা ধীরে ধীরে বন্ধু হন, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় সম্পর্কে। তাদের প্রেমে ছিল না কোনো আনুষ্ঠানিক প্রস্তাব, বরং সব কিছুই ঘটেছে স্বাভাবিকভাবে।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি, এক মারাঠি হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাদের দুই সন্তান মেয়ে নাইসা ও ছেলে যুগ।

এই চমৎকার জুটি একসঙ্গে কাজ করেছেন বহু জনপ্রিয় সিনেমায়। যেমন ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘দিল কেয়া করে’, ‘তানহাজি: দ্য আনসং ওয়ারিয়র’ ইত্যাদি।

প্রসঙ্গত, ১৯৭৪ সালের ৫ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কাজল। তার মা তনুজা একজন অভিনেত্রী এবং বাবা শমু মুখার্জী ছিলেন পরিচালক ও প্রযোজক। কাজলের চাচাত বোন রানী মুখার্জী ও শ্রাবণী মুখার্জী বলিউডের অভিনেত্রী।

কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে, ষোল বছর বয়সে তার মায়ের সাথে প্রণয়ধর্মী ‘বেখুদি’ চলচ্চিত্রে। তার প্রথম বাণিজ্যিক সফল চলচ্চিত্র ‘বাজিগর’ মুক্তি পায় ১৯৯৩ সালে। সেখানে তিনি প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ খানের বিপরীতে। এরপর অসংখ্য চলচ্চিত্রে তিনি অনবদ্য অভিনয় করে কোটি দর্শকের মন জয় করেছেন। পেয়েছেন নানা রকম স্বীকৃতিও।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?