দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

নেইমারের খেলার ধার আর আগের মতো নেই। থাকবে কীভাবে? বছরের বেশিরভাগ সময় তো তাকে কাটাতে হয় চোটকে সঙ্গী করেই! ফলে পারফরম্যান্সও অনেকটাই ক্ষয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের।

স্বদেশি ক্লাব সান্তোসে গিয়ে তো দর্শকের দুয়োও শুনেছেন কদিন আগে। রেগেমেগে ওই দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার। যে ঘটনা নিয়ে আলোচনাও হয়েছে বেশ।

দুয়ো শোনা স্বাভাবিক। তার যে মান, তার কাছে সমর্থকদের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে পারছিলেন না নেইমার। অবশেষে সেরা ছন্দে দেখা গেলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।

সোমবার রাতে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সান্তোস। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার।

ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সান্তোসের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।

প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে।

দ্বিতীয়ার্ধে সান্তোস অনেক ভুল করে, এমনকি জুভেন্টুদের চাপের মুখে পড়ে। কিন্তু শেষ হাসি হেসেছে সান্তোসই। রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!