৯ বছর পর দেব-শুভশ্রীর কাছে আসা নিয়ে কী বললেন রাজ চক্রবর্তী?

সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে ধরা দিলেন সবার প্রিয় জুটি দেব-শুভশ্রী। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান। ফাঁকে ফাঁকে মজার ছলে তারা পুরোনো দিনগুলোর স্মৃতিচারণ করলেন।

আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। সিনেমাটি নিয়ে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।

স্বাভাবিকভাবেই দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তখন কোথায় ছিলেন? তার প্রতিক্রিয়াই বা কি!

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন, আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দু’জনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে তার পরে বাকি দিক সামলানোর চেষ্টা করি।

দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেন, ‘পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।’

সবশেষ এই নির্মাতা বলেন, “দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনও অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।”

সম্পর্ক ভাঙার মুহূর্তে দেব-শুভশ্রী ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!