ডি ভিলিয়ার্স তাণ্ডবে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ অব লিজেন্ডস ক্রিকেটে ১৯৫ রানের বিশাল ইনিংস গড়ার পরও যে ম্যাচ এমন এক তরফা হবে, তা কে ভেবেছিল? পাকিস্তান চ্যাম্পিয়ন্সরা টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলার পর ভাবতেই পারেনি তারা এত সহজে হেরে যাবে!

কিন্তু প্রতিপক্ষ দলটিতে যে এবি ডি ভিলিয়ার্সের মত একজন ব্যাটার আছেন! যার কাছে কোনো লক্ষ্যই খুব কঠিন না। এর আগে দুই ম্যাচে জোড়ো সেঞ্চুরি করেছেন। যার একটিতে ৩৯ বলে, অন্যটিতে করেছেন ৪১ বলে। এবার করলেন ৪৭ বলে সেঞ্চুরি।

এবি ডি ভিলিয়ার্সের ৪৭ বলে করা সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তানের গড়া ১৯৫ রানের চ্যালেঞ্জ মাত্র ১৬.৫ ওভারেই তাসের ঘরের মত উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ( (World Championship of Legends)) চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা।

৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকলেন এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। ১২টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি। ডি ভিলিয়ার্সের মতই এদিন জ্বলে উঠলেন জেপি ডুমিনি। ২৮ বলে খেললেন অপরাজিত ৫০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কার মার মারেন ২টি। ১৪ বলে ১৮ রান করে আউট হয়েছিলেন হাশিম আমলা। পাকিস্তানের বোলারদের পাড়া-মহল্লার বোলার বানিয়ে ছাড়লেন ডি ভিলিয়ার্সরা।

এর আগে বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৫ রান। ওপেনার শারজিল খান ৪৪ বলে করেন ৭৬ রান। ১৯ বলে ৩৬ রান করেন উমার আমিন, শোয়েব মালিক ২৫ বলে খেলেন ২০ রানের ইনিংস। অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১০ বলে ১৭ রান করে আউট হন। আসিফ আলি ১৫ বলে করেন ২৮ রান।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!