জোড়া লাল কার্ডের ম্যাচে টাইব্রেকারে জিতলো ইন্টার মিয়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর শীর্ষ ক্লাবগুলোর মধ্যকার প্রতিযোগিতা লিগস কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। আজ রোববার বাংলাদেশ সময় সকালে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে ২-২ সমতায় ম্যাচের মূল সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

এই ম্যাচে দুইবার লাল কার্ডে বের করেছেন রেফারি। যার ফলে দু’দলকেই খেলা শেষ করতে হয়েছে ১০ জনের দল নিয়ে।

বেশি দুঃখ পোহাতে হয়েছে মিয়ামিকেই। কারণ লিওনেল মেসির দল লাল কার্ড দেখেছে ম্যাচের মাত্র ১৭ মিনিটে। ওই সময় ম্যাক্সিমিলানো ফ্যালকন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও তার আগেই মিয়ামি এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। ১২ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিয়ামির তেলাসকো সেগোভিয়া।

৩৩ মিনিটে সমতা ফেরায় নেকাসা। গোল করেন টমাস বাদালোনি। ৬০ মিনিটে দ্বিতীয়বার লাল কার্ড বের করেন রেফারি। এবার মাঠ ছাড়তে বাধ্য হন নেকাসার ক্রিশ্চিয়ান কালডেরন। ফলে দু’দলই পরিণত হয় ১০ জনের দলে, ফের তৈরি হয় লেভেল প্লেয়িং ফিল্ড।

৮১ মিনিটে মিয়ামিকে হতবাক করে আবারও এগিয়ে যায় নেকাসা। গোল করেন রিকার্ডো মনরিয়েল। এই গোল মিয়ামি শোধ করে ৯২ মিনিটে জর্দি আলবার দুর্দান্ত ফিনিশিংয়ে।

খেলা টাইব্রেকারে গড়ালে মিয়ামি সবগুলো শ্যুটে সফল হলেও নেকাসার তৃতীয় শ্যুট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। মিয়ামির জয়সূচক শ্যুটটি করেন লুইস সুয়ারেজ। এই ম্যাচের ৫৫ মিনিটে চোটের কারণে বদলি হন মেসি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!