সেপ্টেম্বরের প্রথম সাতদিনে এলো ৭ হাজার ১৪ কোটি টাকার প্রবাসী আয়

বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের প্রবাহ। গেল মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসে। আগস্টের চেয়ে প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম সাতদিনেই এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরের প্রথম সাতদিনে ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আর প্রতিদিন দেশে আসছে ৮ কোটি ৩৫ লাখ ডলার করে। এভাবে প্রবাসী আয় আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ছাড়িয়ে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি মাস সেপ্টেম্বরের শুরু থেকেই প্রবাসী আয় আসার গতি ভালো। এই ধারা অব্যাহত থাকলে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। রেমিট্যান্স বেশি আসার পেছনে সবচেয়ে বেশি কাজ করছে সচেতনতা। আর ডলারের দরবৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে প্রবাসী আয় আসার পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার প্রবাসী আয় আসে ২০২০ সালের জুলাই মাসে। আর বছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২০২১ অর্থবছরে। সেই বছরে মোট প্রবাসী আয় আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। আর চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৭১৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি (২.২২ বিলিয়ন) ডলার। যা তার আগের বছরের (আগস্ট-২০২৩) একই সময়ের চেয়ে ৬২ কোটি ডলার বেশি। গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। এছাড়া জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। তার আগের মাস মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠান প্রবাসীরা।

  • Related Posts

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত…

    Continue reading
    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য তার ওপর ক্রমশ চাপ বাড়ছে। তার মন্ত্রিসভার সহযোগী পিটার কাইল বলেছেন, গত সপ্তাহে অ্যান্ডি…

    Continue reading

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প