শরীয়তপুরে মেঘনা নদীতে ট্রলারডুবি, নিহত ২

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিলো। ট্রলারটিতে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে এলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে এ ঘটনায় চারজন পুরুষ ও চার নারীকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। উদ্ধার হওয়া সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

  • Related Posts

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক, বাসের হেলপারসহ অন্তত ১২ জন। আহতদের মধ্যে রয়েছেন ৮…

    Continue reading
    পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

    ভারি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ