গুগল কানেক্ট লাইভ টোকিওতে অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি

ম্যাপস উন্নয়নে অবদান রাখায় গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন আটজন বাংলাদেশি লোকাল গাইডস।

জাপানের টোকিওতে ২৪ ও ২৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের নিয়ে গুগল আয়োজন করেছে এই মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী।

বাংলাদেশের থেকে অংশগ্রহণ করেছেন– মো. শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মো. সুলতান, শাকিল আখতার খান এবং বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া জাপান প্রবাসী তৃষা ত্রিসু-ও এই সম্মেলনে অংশ নিয়েছেন।

গুগলের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যয়ভার বহন করে আয়োজন করা এই সম্মেলনে গুগল ম্যাপস টিম তাদের সর্বশেষ প্রযুক্তি, ফিচার ও পরিকল্পনা তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে।

গুগল লোকাল গাইডস হলো একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গুগল ম্যাপে নতুন তথ্য যোগ, ছবি-ভিডিও শেয়ার, রিভিউ প্রদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে গুগল ম্যাপকে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল করে তুলছেন।

বাংলাদেশি লোকাল গাইডরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপনা ও স্থানীয় উদ্যোগগুলো বিশ্ব-দরবারে তুলে ধরছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে তাদের এই অবদান প্রশংসনীয়।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ