আমির খানের বাড়িতে কেন পুলিশের অভিযান

বলা হয় বাস্তব অনেক সময় সিনেমার চেয়েও নাটকীয়। এবার তেমনই এক বাস্তব ঘটনায় নাম জড়িয়েছে বলিউড সুপারস্টার আমির খানের। তার বাড়িতে আচমকা হানা দিয়েছে পুলিশ। ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তা গিয়েছিল আমিরের বাড়িতে। কারণ কী? সে নিয়ে আলোচনার শেষ নেই।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমির খানের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশের একটি ভ্যান এবং একটি সরকারি বাস। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে শুরু হয় জল্পনা কী কারণে এমন তল্লাশি?

জানা গেছে, আমির খানের নামে রেজিস্টার্ড বিলাসবহুল রোলস রয়েস গাড়ি রাস্তায় চলাচল করছে। অথচ বছরখানেক আগেই এই তারকা নাকি গাড়িগুলো বিক্রি করে দিয়েছেন কর্ণাটকের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী ইউসুফ শরিফের কাছে। আমিরের সঙ্গে যুক্ত হয়েছে অমিতাভ বচ্চনেরও নাম। তিনিও নাকি তার রোলস রয়েস গাড়িটি বিক্রি করেছেন।

সমস্যা হলো, ইউসুফ এখনও নিজের নামে গাড়িগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। এমনকি পরিশোধ করেননি রোড ট্যাক্সও।

ফলে আইনি দিক দিয়ে এখনো গাড়িগুলোর মালিক আমির ও অমিতাভ হিসেবেই বিবেচিত হচ্ছেন। এই পরিস্থিতিতে গাড়িগুলোর ব্যবহার ও কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে প্রশাসন। সূত্র বলছে, এই মামলার প্রেক্ষিতেই আমির খানের বাড়িতে হানা দেয় প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তা।

ঘটনায় নাম জড়ালেও এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আমির খান বা অমিতাভ বচ্চন। তবে নেটিজেনদের একাংশের সন্দেহ, হয়তো বড়সড় বিপাকে পড়তে চলেছেন বলিউডের এই দুই মহারথী।

এদিকে তদন্তের আওতায় আনা হয়েছে ইউসুফ শরিফকেও। ঘটনা কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ