দীপিকা-রণবীরের বিয়ে ভেন্যুতে হানিমুনে মেহজাবীন

ইতালির লেক কোমোতে ২০১৮ সালে বিবাহ হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংহ। সেইখানে বিয়ের পাঁচ মাস পর হানিমুনি গিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর মেহজাবীনের এতসব সফর দেখে অনেক অনুরাগীরাই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন, এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন। হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, তবে ছুটির আমেজেই সময় কাটাচ্ছেন তারা।

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেইক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর আবহেই বোঝা যাচ্ছে, এই সফর কতটা প্রশান্তিময় আর রোমান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনো বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।’

এই পোস্ট দেখে যেমন ভক্তরা মুগ্ধ হয়েছেন, তেমনি কমেন্টেও ভেসেছে ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি।’ আবার মজার করে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’

ছোটপর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’সহ বেশ কিছু সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তিজীবনেও যেন এখন চলছে তার সোনালি সময়।

বিদেশ সফরে গেলে মেহজাবীন সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। বিয়ের পরপরই যোগ দিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, ঘুরে এসেছেন প্যারিস। মিশরের পিরামিড ঘুরে দেখেছেন রাজীবের সঙ্গে। এরপর কাটিয়েছেন দীর্ঘ সময় কানাডায়। এবার তারা পৌঁছেছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!