কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল মাঠের দর্শকদের ওপর বেপরোয়া গতির বাস

মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল মাঠে। হাজারো দর্শক তখন খেলা উপভোগ করছিলেন। হঠাৎই বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় দর্শকদের ওপর।

শনিবার (২৬ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর হাই স্কুল মাঠে খেলা চলাকালে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন উদ্দিন (৪৩) নামে একজন মারা যান। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত গিয়াস উদ্দিন উদ্দিন উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

আহতরা হলেন, উপজেলার বাসিন্দা মো. শাহ জালাল (৪৫), গোলাম রাব্বি (১৮), সাইদুল (৩০), হৃত্বিক বর্মন (২০) ও ওদুধ মিয়া (৫০)। তাদের মধ্যে শাহ জালালকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর হাই স্কুল মাঠে খেলা চলাকালে এ ঘটনা ঘটে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ধনীরামপুর বনাম দুলারামপুর একাদশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ড্রাগন ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল। মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। তারা দাঁড়িয়ে ও বসে খেলা দেখছিল। দর্শকদের ভিড় মাঠ ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে যায়। এসময় ঢাকা থেকে মুরাদনগরগামী ইলিয়াটগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর ওঠে পড়ে।

পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ফুটবল ম্যাচ চলাকালীন ভিড়ের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন