শুটিং নিষেধাজ্ঞা: শর্তসাপেক্ষে প্রত্যাহার

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে নাটক ও সিনেমার শুটিং কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দিয়েছিল উত্তরা কল্যাণ সমিতি। সেটি শিগগির শর্তসাপেক্ষে প্রত্যাহার হতে যাচ্ছে। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে কল্যাণ সমিতি, শুটিং হাউজ মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর এক যৌথ বৈঠকে বিষয়টির চূড়ান্ত সমাধান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে ওই এলাকার বাড়ির মালিকদের শুটিং হাউজ হিসেবে ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। শুটিং চলাকালে জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর ভোগান্তির বিষয় তুলে ধরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্মাতাদের প্রতিবাদ এবং ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

উত্তরা কল্যাণ সমিতি ৪ নম্বর সেক্টরের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, এই সমিতি সবার কল্যাণে কাজ করে। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। তবে শুটিং ইউনিটগুলো যদি নিয়ম মেনে, এলাকাবাসীর স্বস্তি বজায় রেখে কাজ করে, তাহলে সমন্বয়ের মাধ্যমে শুটিং চালানো সম্ভব। আজ বিকেলের বৈঠকে আশা করছি, একটি ইতিবাচক ও যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে।’

শুটিং হাউজ মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ শুটিং হাউজের মালিক খলিলুর রহমান বলেন, ‘৩০ বছর ধরে আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত। হঠাৎ করে নিষেধাজ্ঞা দিয়ে কোনো কিছুর সমাধান হয় না। আমরা চাই আলোচনার মাধ্যমে গঠনমূলক সমাধান। আবাসিক এলাকায় কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন মানতেই হয়, সেই বিষয়ে আমাদের পক্ষ থেকেও যথাযথ সতর্কতা থাকবে।’

বর্তমানে উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় তিনটি শুটিং হাউজে নিয়মিত চলে টিভি ও ইউটিউব নাটকের শুটিং। এগুলো হলো লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শুটিং হাউজ থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয়।

শুটিং বন্ধের ঘোষণায় নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের দাবি ছিল শুটিং হাউজগুলোর কার্যক্রম বন্ধ হলে নাটক ও সিনেমা নির্মাণ প্রক্রিয়া ব্যাহত হবে এবং অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে।

তবে সব পক্ষের আলোচনার ভিত্তিতে এখন একটি বাস্তবসম্মত সমাধানের দিকে অগ্রসর হচ্ছে বিষয়টি। নতুন কিছু শর্ত আরোপের মাধ্যমে শুটিং কার্যক্রম আবার চালু করা হবে বলেও জানা গেছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল