মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হলো না আরও ৮০ বাংলাদেশিকে

নিরাপত্তা সংক্রান্ত যাচাইয়ে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বিমানবন্দরটিতে শুক্রবার (২৫ জুলাই) একটি বিশেষ অভিযানের সময় এই ৯৯ জন বিদেশি নাগরিককে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত এ অভিযানে ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। যাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

একেপিএস বলছে, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য ও রেকর্ডসহ অভিবাসন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে এই বিদেশিদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ৯৯ জনকে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই, ভ্রমণ নথি যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হয়।

এর ঠিক একদিন আগেই গত বৃহস্পতিবার প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া। এ নিয়ে দুদিনে মোট ২০৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল দেশটি।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ