বিচার-সংস্কারের জন্য মাঠে নেমেছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি। জুলাইয়ের শহীদদের উত্তরসূরি হিসেবে আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মর্যাদাসম্পন্ন দেশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম তুরাবসহ ১৭ জনের বেশি শহীদের রক্ত সিলেটের মাটিতে মিশে আছে। এই সিলেট হবে এনসিপির নতুন দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম স্থান।

তিনি আরও বলেন, সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।

তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর আহ্বানে সিলেটবাসী পূর্ববঙ্গের পক্ষে রায় দিলেও, আমরা পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জ কেটে নিয়ে আসামের সঙ্গে সংযুক্ত করা হয়। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এখন আওয়ামী আমলেও সিলেট উপেক্ষিত থেকেছে। এই অঞ্চলের গ্যাস, পাথর ও খনিজসম্পদ ব্যবহার হলেও সিলেটবাসী বঞ্চিত।

প্রবাসে সিলেটিদের অবদান তুলে ধরে তিনি বলেন, লন্ডনে যাঁরা বাংলাদেশকে তুলে ধরছেন, তাদের ঘামে আজ দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার এবং নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। জুলাইয়ের চেতনাধারী সবাইকে সেখানে থাকতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. জায়েদুর রহমান, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও আবু বাকের মজুমদার প্রমুখ।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন