এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান!

গেল মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর ক্রিকেটপ্রেমীরা আশঙ্কা করেছিলেন, হয়তো অনেকদিন ব্যাট-বল হাতে ভৌগলিক ও রাজনৈতিকভাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দ্বৈরথ দেখতে পাবেন না। সেসব ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর যে, আসন্ন এশিয়া কাপেই মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত-পাকিস্তান। অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই হাইভোল্টেজ লড়াইয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে।

এই সম্ভাবনা তৈরি হয়েছে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায়। সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারাও অনলাইনে অংশ নেন।

ভারতীয় আরেক গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার পরিকল্পনা চলছে। এ নিয়ে শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা ও এসিসির সভাপতি মহসিন নকভির (পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান) মধ্যে। সেই বৈঠকে টুর্নামেন্টের ম্যাচ সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হবে।

আগেই জানা, ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করবে ভারত। তবে নিরপক্ষ ভেন্যুতে হিসেবে সবগুলো ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এক সূত্র জানিয়েছে, ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হতে পারে। তবে চূড়ান্ত সূচি এখনো আলোচনাধীন।

পুরুষ এশিয়া কাপের ১৭তম আসর শুরু হওয়ার সম্ভাব্য সময় ৫ সেপ্টেম্বর আর শেষ হওয়ার কথা ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশগ্রহণ করবে ৮টি দল।

এশিয়া কাপের দলসমূহ:

ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। ভারত ও পাকিস্তান যদি একই গ্রুপে পড়ে, তাহলে গ্রুপপর্বেই তাদের মধ্যে একটি ম্যাচ নিশ্চিত হবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

  • Related Posts

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির এন১ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম কেপ প্রদেশের প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকা…

    Continue reading
    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে…

    Continue reading

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের