সার আমদানিতে বাংলাদেশ-মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ-মানের সার আমদানি সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং মালয়েশিয়ার ফেল্ক্রা নিয়াগা এসডিএন বিএইচডি (এফএনএসবি)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মালয়েশিয়ার পক্ষে ফেল্ক্রা নিয়াগা এসডিএন বিএইচডি এর চেয়ারম্যান ড. সংকর রক্সম এবং বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম চুক্তিতে স্বাক্ষর করেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান উপস্থিত ছিলেন স্বাক্ষর অনুষ্ঠানে। এছাড়া মালয়েশিয়া ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। 

এই সমঝোতার আওতায় দুই দেশ উচ্চ-মানের সার সরবরাহ ও বিতরণে একটি সহযোগিতার কাঠামো তৈরি করবে। এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা বাংলাদেশের বহু-খাতভিত্তিক দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রতি উভয় দেশের অঙ্গীকার প্রতিফলিত হবে বলে জানায় বাংলাদেশ হাইকমিশন।

এই সহযোগিতা বৃহত্তর কৃষি উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে যৌথ উদ্যোগ, গবেষণা, প্রযুক্তি বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতে বাণিজ্য সুযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা শেষ পর্যন্ত উভয় দেশের কৃষক সম্প্রদায় এবং কৃষি সংশ্লিষ্টদের উপকৃত করবে বলেও জানায় বাংলাদেশ হাইকমিশন।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার