মিশরকে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিশর সরকারের কাছে ৪.৬৭ বিলিয়ন ডলারের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (এনএএসএএমএস) প্যাকেজের আওতায় থাকছে—চারটি এন/এমপিকিউ-৬৪ সেনটিনেল রাডার সিস্টেম, শত শত ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট।

এনএএসএএমএস হলো যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথভাবে উন্নয়নকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম।

এই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা ও ঠিকাদাররা মিসরের সামরিক বাহিনীকে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা প্রদান করবেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা এক গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র মিসরের নিরাপত্তা বৃদ্ধি করবে।

এই অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে ম্যাসাচুসেটস ভিত্তিক আরটিএক্স করপোরেশন, যা একটি বহুজাতিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা।

ডিএসসিএ জানিয়েছে, এই বিক্রয় অনুমোদনের বিষয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে প্রয়োজনীয় সার্টিফিকেশন পাঠানো হয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল