বক্স অফিস কাঁপাচ্ছে ‘সায়ারা’, ৬ দিনে কত আয় করেছে সিনেমাটি

নির্মাতা মোহিত সুরি নির্মিত রোমান্টিক ড্রামা ‘সায়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। আহান পাণ্ডে ও অনিত পাড্ডা অভিনীত সিনেমাটি মাত্র ১ সপ্তাহে ১৫০ কোটির ঘর অতিক্রম করেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ‘সায়ারা’ ষষ্ঠ দিনে ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। মুক্তির ষষ্ঠ দিনে আয় করেছে ২১ কোটি রুপি। সিনেমাটি গত শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে।

জানা গেছে, পূর্ববর্তী সপ্তাহের দিনগুলোর তুলনায় আয়ে কিছুটা হ্রাস দেখা গেছে, তবুও কোনো ছুটির দিন না থাকা সত্ত্বেও সপ্তাহের মাঝামাঝি অসাধারণ গতি দেখিয়েছে ‘সায়ারা’। সপ্তাহ শেষে ব্যাপক আয় করে ‘সায়ারা’ এরপর শনিবার আয় বেড়ে হয় ২৬ কোটি রুপি। আর রোববার লাফিয়ে আয় বাড়ে ৩৫ দশমিক ৭৫ কোটি রুপি।

দেখে নেওয়া যাক, মুক্তির পর থেকে প্রতিদিন অনুযায়ী ‘সায়ারা’র বক্স অফিস আয় সম্পর্কে- মুক্তির দিন ২১ দশমিক ৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ২৬ কোটি রুপি, তৃতীয় দিন ৩৫ দশমিক ৭৫ কোটি রুপি, চতুর্থ দিন ২৪ কোটি রুপি, পঞ্চম দিন ২৫ কোটি রুপি, ষষ্ঠ দিন ২১ কোটি রুপি, মোট আয় ১৫৩ দশমিক ২৫ কোটি রুপি।

‘সায়ারা’ এরই মধ্যে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরঅভিনীত ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’কে ছুঁয়ে ফেলার পথে ছুটছে।

‘সায়ারা’ একজন উঠতি সংগীতশিল্পী কৃষ্ণ কাপুর (আহান) এবং একজন লাজুক সাংবাদিক বানীর (অনিত পাড্ডা) মধ্যে গড়ে ওঠা প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে।

অপ্রত্যাশিত এক ঘটনা তাদেরকে দূরে করতে চাইলেও, মেয়েটি ছেলেটির ঢাল হয়ে পাশে থাকে। ‘সায়ারা’ দর্শক ছাড়াও বলিউড তারকাদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। আলিয়া ভাট থেকে অনিল কাপুর, শ্রদ্ধা কাপুর থেকে রণবীর সিং, অনন্যা পান্ডে থেকে বরুণ ধাওয়ান, বেশ কয়েকজন অভিনেতা এ সিনেমা এবং দুই তরুণ তারকার অভিনয়ের প্রশংসা করেছেন। চলচ্চিত্র সমালোচকরাও সিনেমাটিকে নিয়ে ইতিবাচক কথা বলছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!