ক্রিকেটারদের সঙ্গে বিসিবি প্রধানের বৈঠকে কেন তামিম ইকবাল?

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সদ্য পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজনের জায়গায় বিসিবি পরিচালনা পর্ষদে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল! এই গুঞ্জনটা আরও জোরালো হলো আজ বৃহস্পতিবার রাত থেকে।

আজ বিকেলে ভারতগামী টেস্ট দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে মুশফিক, লিটন, মিরাজ, তাসকিনদের সঙ্গে ছিলেন তামিম ইকবালও।

তামিম জাতীয় দলের বাইরে। কোনো ফরম্যাটেই খেলছেন না। তিনি কেন ভারতের বিপক্ষে সিরিজের টেস্ট দলের সঙ্গে বৈঠকে ডাক পেলেন?

তা নিয়ে প্রশ্ন অনেকের মনেই। সে প্রশ্নের সদুত্তর মেলেনি। কারণ বিসিবি প্রধান ফারুক আহমেদ ওই বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

ওদিকে জাতীয় দলের ম্যানেজার রাবিদ ইমামও বিসিবি প্রধানের সঙ্গে ক্রিকেটারদের একান্ত বৈঠকে উপস্থিত ছিলেন না। তাই বিসিবি প্রধান কেন কী কারণে ক্রিকেটারদের সঙ্গে বিসিবিতে বৈঠক করেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের মূল কারণ দুটি। প্রথম কারণ হলো, সৌজন্য সাক্ষাৎ। বলে রাখা ভালো, ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেননি। কারণ দল তখন পাকিস্তান সফরে ছিল। তাই ভারত সফরে যাওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে এক কাপ চা পানের পরিকল্পনা করেছেন ফারুক।

কিন্তু ভেতরের খবর, সেটাই শেষ কথা নয়। আসল কথা হলো, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভারত সফর নিয়ে নয়, অন্য বিষয়ে কথা বলেছেন বিসিবি প্রধান। তার আলোচনার বিষয় ছিল ‘বিপিএল।’

গতবারের বিপিএলের আলোকে এবারের বিপিএল নিয়ে কথা বলেন ক্রিকেটাররা। আর বিপিএল ইস্যুতে কথা বলার জন্যই তামিম ইকবাল উপস্থিত ছিলেন।

তামিম আপাতত জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলে নিয়মিতই অংশ নেন। তাই বিপিএল নিয়ে আলোচনা হবে বলেই তামিম সে বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, তামিম ইকবালসহ ক্রিকেটারদের সে সব কথা মন দিয়ে শোনেন ফারুক। ক্রিকেটাররা বিসিবি সভাপতিকে গতবারের বিপিএলের নানা বিষয় নিয়ে কথা বলেন। পেমেন্ট নিয়েও তাদের অভিযোগের কথা জানান।

রংপুর রাইডার্স ছাড়া আর কোনো দলের শতভাগ পেমেন্ট হয়নি। সেটা বিসিবি সভাপতিকে জানিয়েছেন ক্রিকেটাররা। এছাড়া এবারের বিপিএলের নানা দিক নিয়েও কথা বলেন ক্রিকেটাররা। প্রতিযোগী দলের সংখ্যা, ক্রিকেটারদের পেমেন্ট আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এসব নিয়ে কথা বলেন ক্রিকেটাররা।

সেখানে এবারের আসরে বিপিএলের পেমেন্ট কমে যাওয়ার কথাও আলোচনা হয় বলে জানা গেছে। সব মিলে এবারের পরিবর্তিত পরিস্থিতি ও প্রেক্ষাপটে বিপিএলের সম্ভাব্য বিষয় নিয়ে কথা বলেন ক্রিকেটাররা। জানা গেছে, ফারুক আহমেদ ক্রিকেটারদের সব কথা মন দিয়ে শোনেন এবং বিপিএল আয়োজনের নিশ্চয়তা দেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প