‘বিগ বস’র নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান

বলিউড সুপার স্টার সালমান খানের ‘বিগ বস’ শোটি খুব জনপ্রিয়। কিছুদিনের মধ্যেই শোটির নতুন সিজন আসতে যাচ্ছে। ‘বিগ বস ১৯’ নিয়ে ভক্তরা খুব উত্তেজিত কারণ এক সময় গুঞ্জন শোনা গেছে যে, এ শোটি আর হয়তো আসবে না। কিন্তু শোটির নতুন সিজন আসার সংবাদ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্তরা খুশি হয়েছেন।

প্রতিবারের ন্যায় সালমান খান শোটি সঞ্চালনা করতে যাচ্ছে। এরই মধ্যে সালমানের পারিশ্রমিক সম্পর্কে একটি তথ্য প্রকাশে এসেছে।

জানা গেছে, সালমান ১৫ সপ্তাহের জন্য ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারশ্রমিক নেবেন। এ বছরের সিজনের বাজেট আগের তুলনায় কম। ‘বিগ বস ওটিটি ২’র জন্য সালমান ৯৬ কোটি রুপি নিয়েছেন। সেখানে ১৮ এবং ১৭ সিজনের জন্য সালমান ২৫০ কোটি এবং ২০০ কোটি রুপি নিয়েছিলেন।

একটি সূত্র বলছে, এ অনুষ্ঠানটি ৫ মাস ধরে চলবে। সালমান ৩ মাস ধরে অনুষ্ঠানটিতে নাকি সঞ্চালনা করবেন এবং তারপরে ফারাহ খান, করণ জোহর এবং অনিল কাপুর অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পারেন।

যদিও অনুষ্ঠানের প্রতিযোগীদের ফাইনাল তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে তার মধ্যেও যে সব নাম হাওয়ায় ভাসছে এখন পর্যন্ত সেগুলো হলো গৌতমী কাপুর, গৌরব তানেজা, মি. ফয়জু, ধনশ্রী ভার্মা, ধীরাজ ধোপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্বা মুখিজা, পুরভঝা, গৌরব খান্না এবং মিকওভার খান।

এবার বিগ বসের শোতে অনেক টুইস্ট এবং টার্ন থাকবে বলেও শোনা যাচ্ছে। বলা হচ্ছে যে এই বছর একটি সিক্রেট রুমও থাকবে। মনোনয়ন প্রক্রিয়াতেও অনেক টুইস্ট আসবে। চলতি বছর প্রতিযোগীরা নয়, দর্শকরা প্রতিযোগীদের মনোনীত করবেন বলে জানা গেছে।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার