পাকিস্তানে বৃষ্টি-বন্যায় আরও ২১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৪২

পাকিস্তানে টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় দেশটিতে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন।

বুধবার (২৩ জুলাই) এক হালনাগাদ প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ২৬ জুন থেকে শুরু হওয়া ভারী মৌসুমি বৃষ্টিতে এখন পর্যন্ত মোট ২৪২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশুও রয়েছে।

এনডিএমএর তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে আহত হয়েছেন মোট ৫৯৮ জন। ভারী বর্ষণে এখন পর্যন্ত ৮০৪টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির আগের এক প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ। সেখানে ১৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪৭০ জন। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৮টি বাড়ি, সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ২৪টি।

এছাড়া, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৪০ জনের মৃত্যু ও ৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ১৪২টি বাড়ি আংশিক এবং ৭৮টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

সিন্ধু প্রদেশে নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন ৪০ জন। অন্তত ৫৪টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৩৩টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন এবং আহত হয়েছেন চারজন। ওই প্রদেশে বৃষ্টিতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে আটটি বাড়ি এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫৬টি।

এনডিএমএ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল