মাইলস্টোন ট্র্যাজেডি: আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের দোয়া

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মিশরে এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিলের আয়োজন করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুন) মিশরের রাজধানী কায়রোর দাররাসায় অবস্থিত দারুল আজহার বাংলাদেশ কেন্দ্রে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন দারুল আজহারের চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজহারী।

অনুষ্ঠানের শুরুতেই মিশরের কারি ড. হুসাম সাকার কুরআন তিলাওয়াত করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের মাওলানা শারাফাত উল্লাহ নদভী। তিনি বলেন, এই শোকের মুহূর্তে আমাদের ছাত্রদের উচিত নিজেদের আত্মিক ও নৈতিকভাবে গড়ে তোলা। দেশ ও জাতির উন্নয়নে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন কিয়ামতের দিনে সেই সব বাবা-মাকে জান্নাত দান করবেন—যারা ধৈর্যের সঙ্গে সন্তান হারানোর বেদনা সহ্য করেছেন। আমরা যেন তাদের পাশে দুঃখের এই সময়টায় থাকি, তা-ই হলো প্রকৃত মানবিকতা।

তিনি যেন ধৈর্যশীল সেই সব বাবা-মাকে সভাপতির বক্তব্যে শায়েখ হাবিবুল বাশার আজহারী বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জাতিগতভাবে গভীরভাবে নাড়া দিয়েছে। শুধু শোক নয়, আমাদের সচেতনতা, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ