নাটোরে সড়ক দুর্ঘটনা নিহত বেড়ে ৮, তিনজন একই পরিবারের

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন একই প‌রিবারের। নিহত সবার বাড়ি কু‌ষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবা‌ড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। এক আত্মীয়কে দেখতে মাইক্রোবাসযোগে তারা সিরাজগঞ্জ যাচ্ছিলেন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তাদের বহনকারী মাইক্রোবাস‌টি নিয়ন্ত্রণ হা‌রা‌লে বিপরীত দিক থেকে আসা এক‌টি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ আটজন‌ নিহত হন।

নিহতরা হলেন কু‌ষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবা‌ড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), বোন রওশানারা আক্তার ইতি (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), ভাবি আনোয়ারা খাতুন আনু (৫০), শাশুড়ি আনজুমান আরা খাতুন (৬০) ও শ্যালিকা সীমা খাতুন (৩৫)।

নিহত মাইক্রোবাসচালকের নাম শাহাবু‌দ্দিন (৪২)। তি‌নিও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

নিহত জা‌হিদুল ইসলামের চাচাতো ভাই মানজারুল ইসলাম খোকন সবার নাম-পরিচয় নিশ্চিত করে বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের দুই ছেলে প্রবাসে থাকেন। দুদিন আগে এক ছেলের স্ত্রীর অপারেশন হয়েছে। ওই ছেলে কদিন আগে দেশে ফিরেছে। তারা সিরাজগঞ্জে থাকেন। অসুস্থ ওই রোগীকে দেখতে যেতে আজ ভোর সাড়ে ৬টার দিকে এক‌টি মাইক্রোবা‌স ভাড়া নি‌য়ে চাচাতো ভাই-ভা‌বিসহ প‌রিবারের সাতজন সিরাজগঞ্জ যা‌চ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় সাতজনই ঘটনাস্থলে মারা যান।’

বিকেল ৩টার দিকে ধর্মদহ গ্রামে গিয়ে দেখা যায়, স্বজনদের শোকের মাতম চলছে। বা‌ড়ির বাইরে প্রতিবে‌শীরা ভিড় ক‌রছেন। শোকে সবাই বাকরুদ্ধ।

‌এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সোলায়মান শেখ বলেন, নিহতদের সবার বা‌ড়ি ধর্মদহ গ্রামে বলে জানতে পেড়েছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প