ক্ষমতা ও দেশপ্রেম নিয়ে যা লিখলেন ইরফান

অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি। বুধবার (২৩ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

স্ট্যাটাসে ইরফান লেখেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক। আর ক্ষমতায় গেলে সবাই…! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।’

এই লেখার সঙ্গে তিনি একটি রাগান্বিত ইমোজিও যুক্ত করেন, যা স্ট্যাটাসটির আবেগ আরও জোরালো করে তোলে।

পোস্টটি দেখে অনেকেই বুঝতে পারেন, এটি সাম্প্রতিক কোনো ঘটনার প্রেক্ষাপটে লেখা। কেউ কেউ মন্তব্যে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেন। তবে কিছু সময় পর নিজেই রহস্য ফাঁস করেন ইরফান।

তিনি মন্তব্যে লেখেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই… পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে।’

সঙ্গে যোগ করেন ‘হা হা’ প্রতিক্রিয়া, যা বোঝায় যে কথাটি রসিকতার ছলে বলা হলেও এতে রয়েছে গভীর ইঙ্গিত।

সোমবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৩১ শিক্ষার্থী ও শিক্ষকের। আর শতাধিক আহত হয়ে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা তথ্য ও স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ইরফান সাজ্জাদের স্ট্যাটাসটিও সেই আবেগ ও প্রতিবাদেরই একটি রূপ বলে মনে করছেন অনেকেই।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল