কুয়েতের জনসংখ্যা ৫০ লাখ ছাড়ালো, বাংলাদেশিই তিন লাখ

কুয়েতের জনসংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। নতুন সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার (২২ জুলাই) কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) জানায়, কুয়েতে মোট জনসংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে। গত ৩০ জুন পর্যন্ত দেশটিতে মোট জনসংখ্যা রেকর্ড করা হয়েছে ৫০ লাখ ৯৮ হাজার ৫৩৯ জন।

পিএসিআই’র তথ্য মতে, মোট জনসংখ্যায় কুয়েতের নাগরিকদের সংখ্যা এক শতাংশ কমেছে। যা বর্তমানে মোট জনসংখ্যার ৩০.৪ শতাংশ। ২০২৪ সালের শেষে কুয়েতের জনসংখ্যা ছিল ১৫ লাখ ৭০ হাজার। যা মোট জনসংখ্যার ৩১.৪ শতাংশ। গত ৩০ জুন তা রেকর্ড করা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। 

সরকারি তথ্য মতে, প্রথমবারের মতো কুয়েতি পুরুষদের সংখ্যা নারীদের সংখ্যা ছাড়িয়ে গেছে। বর্তমানে কুয়েতি পুরুষদের সংখ্যা ৭ লাখ ৭৬ হাজার ৬৫৬ জন। যেখানে কুয়েতি নারীর সংখ্যা ৭ লাখ ৭৩ হাজার ৮৯১ জন।

পূর্ববর্তী পরিসংখ্যানে কুয়েতি নারীদের সংখ্যা ছিল ৫১ শতাংশ, বিপরীতে পুরুষদের সংখ্যা ছিল ৪৯ শতাংশ। গত বছরের তুলনায় পুরুষের সংখ্যা ২.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কুয়েতে বর্তমানে বাইরের তথা প্রবাসীদের সংখ্যা ৩৫ লাখ ৪৭ হাজার ৯৯২ জন যা দেশের মোট জনসংখ্যার ৬৯.৬ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১ লাখ ৩০ হাজার প্রবাসী নতুন যুক্ত হয়েছে। এর মধ্যে এশীয়রাই বেশি। 

এশীয়দের সংখ্যা ২০ লাখ ৭৩ হাজার যা মোট জনসংখ্যার ৪০.৭ শতাংশ এবং মোট প্রবাসীদের ৫৮.৪ শতাংশ। ২০২৪ সালের তুলনায় এশীয়দের সংখ্যা ৩.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আরবদের সংখ্যা ১৩ লাখ ৭০ হাজার নাগরিক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ। বাকিরা আফ্রিকান, আমেরিকান, ইউরোপীয় ও অন্যান্য।

এশীয়দের মধ্যে কুয়েতে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা। দেশটিতে বর্তমানে ভারতীয়দের সংখ্যা ১০ লাখ ৩৬ হাজার ৩৮৯ জন। এর পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে মিশরীয়রা। দেশটিতে এদের সংখ্যা ৬ লাখ ৬১ হাজার ৩১৬ জন। আর তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশিরা। বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫০৭ জন, যা মোট জনসংখ্যার ৬ শতাংশ।

সরকারি রিপোর্ট অনুসারে, কুয়েতে গৃহকর্মীদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের। দেশটিতে বর্তমানে গৃহকর্মীর সংখ্যা ৮ লাখ ২৩ হাজার। যা ২০২৪ সালে ছিল ৭ লাখ ৮১ হাজার। অর্থাৎ গত এক বছরে গৃহকর্মীর সংখ্যা ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কুয়েতে মোট কর্মী সংখ্যা ৩১ লাখে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ৩০ লাখ ৬৫ লাখ।

তবে কুয়েতি কর্মীর সংখ্যা কমেছে। বর্তমানে কুয়েতি কর্মীর সংখ্যা ৪ লাখ ৯১ হাজার। যা ছয় মাস আগে ছিল ৫ লাখ ৫ হাজার। কুয়েতি কর্মীদের ৮০ শতাংশই সরকারি কর্মচারী। সংখ্যায় সেটা ৩ লাখ ৯৩ হাজার। ৬৭ হাজারের কিছু বেশি বেসরকারি খাতে চাকরি করেন এবং ৩০ হাজার ৬০০ জন বেকার।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প