উত্তরায় বিমান বিধ্বস্ত: কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে শোক পালন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার শোক পালন করা হয়েছে।

হঠাৎ আয়োজিত এই কর্মসূচিতে দূতাবাসের কর্মকর্তা, নেপালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং স্থানীয় নেপালি নাগরিকরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা ও সুস্থ ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।

বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এবং দুর্ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ এক দিনের শোক পালন করা হচ্ছে।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সোমবার ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে মর্মান্তিক প্রাণহানি ঘটে। দুর্ঘটনার শিকার স্থানটি ছিল একটি স্কুল ও কলেজের প্রাঙ্গণ, যা ঘটনার ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ