বিমান বিধ্বস্ত: লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এনসিপির পদযাত্রা স্থগিত

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। তাই এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পূর্ব নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।  

‎সংবাদ সম্মেলনে তিনি জানান, বিমান দুর্ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হবে। তাই এদিনের নোয়াখালী এবং লক্ষ্মীপুরে এনসিপির সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই সারাদেশে এনসিপির পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি পালন করা হবে।  

তিনি জানান, বিমান দুর্ঘটনায় হতাহতে আমরা গভীর শোকাহত। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিম গঠনসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমরা আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাই।  

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ