‘আলী’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মেলিতার

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এই চলচ্চিত্র ভাই-বোনের মর্মস্পর্শী সম্পর্ক, সমাজের নির্মম বাস্তবতা এবং ব্যক্তিগত আত্মত্যাগের এক অসাধারণ গল্প তুলে ধরা হয়েছে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি একজন বাকপ্রতিবন্ধী তরুণ আলী এবং আরেকজন মেলিতা মেহজাবীন অর্পা যিনি রশ্নি চরিত্রে অভিনয় করেছেন।

ইরফান সাজ্জাদের ঢাকাই সিনেমায় আগেও দেখা গেলে ‘আলী’র মাধ্যমে ঢাকাই সিনেমায় প্রধান চরিত্রে অভিষেক হলো মেলিতা মেহজাবীন অর্পার।

‘আলী’ নিছক প্রেম-ভালোবাসার গল্পও নয় কিংবা দুর্ধর্ষ দস্যু প্রবৃত্তির গল্প নয়; বা শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয় বরং সমাজ ও মানবিকতার মৌলিক প্রশ্নগুলোকে নাড়িয়ে দেবে। মূলত রশ্নিকে কেন্দ্র করেই পুরো ঘটনা আবর্তিত হয়। তার কথায়, ভাই-বোনের মর্মস্পর্শী সম্পর্ক, সমাজের নির্মম বাস্তবতা এবং ব্যক্তিগত আত্মত্যাগের এক অসাধারণ গল্প পর্দায় দেখা যাবে।

পরিণত হয়ে ওঠার পর ‘আলী’র সিনেমাতে মেলিতা মেহজাবীন অর্পার প্রথম আত্মপ্রকাশ হলেও শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। মাত্র তিন বছর বয়সে একক নাটক ‘ছায়াবৃত্ত’ দিয়ে তার অভিনয় শুরু। শিশুশিল্পী হিসেবে এরপর ‘সোনামণির ডায়েরি’, ‘অতিথি’, ‘আমি তুমি এবং ভালোবাসা’, ‘দেখা হবে কি আবার’, ‘ফোর্টি ফাইভ ডিগ্রী’র মতো নাটকে দেখা যায় তাকে।  

একক নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও দেখা গেছে মেলিতা মেহজাবীন অর্পাকে। এর মধ্যে উল্লেখযোগ্য- অনিমেষ আইচের ‘বিন্দু বিষর্গ’, আবুল হায়াতের ‘আকাশের ওপাড়ে আকাশ’ ও ‘লকেট’ ধারাবাহিক নাটক।  

ছোট পর্দা ছাড়াও শর্টফিল্ম ও বড় পর্দায়ও শিশুশুল্পী হিসেবেও অভিনয় করেছেন মেলিতা মেহজাবীন অর্পা। শামিম আকতার পরিচালিত ‘মেঘনার একাত্তর’ ও শাহনেওয়াজ কাকলির ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমায় দেখা গেছে তাকে।  

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মেলিতা মেহজাবীন অর্পা জানান, ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। আর অভিনয় আমার নেশা ও ভালোবাসায় তাই অভিনয়ের আরও ভালো অবস্থান তৈরি করতে চান।  

বলে রাখা যায়, মেলিতা মেহজাবীন অর্পা বাবা-মা মিডিয়া ব্যক্তিত্ব। বাবা শফিউল আলম বাবু একজন অভিনয়শিল্পী ও উপস্থাপক, মা নাবিলা আলম পলিন ও অভিনয়ে যুক্ত। একমাত্র ভাই ঈশরাক আফ্রিদ অন্তিকও অভিনয় ও গান করে থাকেন। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের