সারে-অভিষেকে সাকিবের ৯ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫

সারে পড়ে গিয়েছিল খেলোয়াড়-সংকটে। সমারসেটের বিপক্ষে কাউন্টি ক্রিকেটের ম্যাচটির আগে তারা হিমশিম খাচ্ছিল স্কোয়াড গড়তে। এ কারণেই ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আগে সাকিব আল হাসানকে এক ম্যাচের জন্য দলে নিয়েছে সারে।

সেই ম্যাচটি খেলতে গিয়ে ভারতের বিপক্ষে ২ টেস্ট সিরিজের জন্য সাকিবের ম্যাচ অনুশীলন হলো দারুণ। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। গতকালই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ সমারসেটের শেষ ব্যাটসম্যানকে ফিরিয়ে পঞ্চম উইকেট পেয়ে যান এই বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ম্যাচে ১৯৩ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন সাকিব। টেস্টের বাইরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও ৯ উইকেট পেয়েছেন, সেটা ২০০৪-০৫ মৌসুমে জাতীয় লিগে। খুলনা বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১৪ রানে নিয়েছিলেন ৯ উইকেট (৬/৭৯ ও ৩/৩৫)।

সারেকে এক ম্যাচের জন্য সাহায্য করতে গিয়ে কাউন্টি ক্রিকেটে নিজের ম্যাচসেরা বোলিং করেছেন সাকিব। কাউন্টিতে ১০ ম্যাচের ক্যারিয়ারে এর আগে দুবার ম্যাচে ৮ উইকেট করে পেয়েছেন। তাঁর এই পারফরম্যান্সের পর জয়ের সুবাস পাচ্ছে সারে। সমারসেটের বিপক্ষে দলটির জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২২১ রান। এই প্রতিবেদন লেখার সময় কোনো উইকেট না হারিয়ে  ২৭ রান তুলেছে সারে।

টেস্ট ক্রিকেট পাশে সরিয়ে রাখলে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৫ সালের পর এই প্রথম ম্যাচ খেললেন সাকিব। টেস্ট ছাড়া প্রথম শ্রেণির ম্যাচ সর্বশেষ তিনি খেলেছিলেন জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ